Ad Code

Responsive Advertisement

বিভিন্ন পদে এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর নিয়োগ 21.03.24

 আবেদনের শেষ তারিখ : 21.03.2024






সূত্রঃযায়যায়দিন 07.2024


www.jobsb নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক বিদ্যালয়) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ (১০ জানুয়ারি পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর- এলাঙ্গী, উপজেলা- কোটচাদপুর, জেলা- ঝিনাইদহের জন্য ১) ১ জন প্রধান শিক্ষক (শূন্যপদ), শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে যে কোন ১টি ৩য় বিভাগ গ্রহণযোগ্য। অভিজ্ঞতা: মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান | শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, গ্রেড-০৭, বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ /- ২) ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর (সৃষ্টপদ) শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা অথবা কম্পিউটার অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমানসহ অনুমোদিত প্রাতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী, সমগ্র শিক্ষাজীবনে যে কোন ১টি ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০- ২২,৪৯০/-, ৩) ১ জন নিরাপত্তাকর্মী (সৃষ্টপদ) ও ৪) ১ জন পরিচ্ছন্নতাকর্মী (সৃষ্টপদ) উভয় পদে শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান। বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময় আগ্রহী প্রার্থীগণকে পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ১ নং পদের জন্য ১৫০০/- (পনের শত) টাকা এবং ২, ৩ ও ৪ নং পদের জন্য ১০০০/- (এক হাজার) টাকার পোস্টাল অর্ডারের (অফেরতযোগ্য) মূল রসিদ সংযুক্তসহ সভাপতি বরাবর আবেদন আহ্বান করা হল। উল্লেখ্য, পূর্বে আবেদনকারীদের পুনরায় শুধুমাত্র আবেদনপত্র জমা দিতে হবে।
সভাপতি

Post a Comment

0 Comments