আবেদনের শেষ তারিখ : 10.03.2024
সূত্রঃবাংলাদেশ প্রতিদিন 07.03.2024
সাভার ব্যাংক কলোনী মাদরাসা-মসজিদের নিয়োগ বিজ্ঞপ্তি
আল-জামিয়াতু ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও বায়তুল মামুর জামে মসজিদ, ব্যাংক কলোনী, এ-ব্লক, সাভার, ঢাকা এর নিম্নোক্ত পদসমূহের জন্য নিয়োগ প্রদানের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ভাইস প্রিন্সিপাল: প্রার্থীকে কমপক্ষে দারুল উলুম দেওবন্দ অথবা দেওবন্দের অনুসরণে পরিচালিত উপমহাদেশের প্রসিদ্ধ কোনো কাওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিসে | কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। নায়েবে মুহতামিম বা উপাধ্যক্ষ হিসেবে কমপক্ষে ২ (দুই) বছর অথবা নাযেমে তালিমাত বা শিক্ষাসচিব পদে কমপক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ দাওরায়ে হাদিস ক্লাসে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। পেশ ইমাম কাম সহকারী শিক্ষক: প্রার্থীকে দাওরায়ে হাদিস/তাকমিলে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, বিশুদ্ধ তিলাওয়াতসহ সুন্দর কন্ঠের অধিকারী এবং বিবাহিত ও কমপক্ষে ৩০ (ত্রিশ) বছর বয়সী হতে হবে। বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। হাফেয, কারি, মুফতি হলে অগ্রাধিকার প্রদান করা হবে। কোনো মসজিদের পেশ ইমাম হিসেবে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতাসহ কাওমি মাদরাসায় কমপক্ষে ৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। উভয় পদে আলোচনা সাপেক্ষে উপযুক্ত বেতন প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০-৩-২০২৪ ইং তারিখ রবিবার সকাল ৯ ঘটিকার মধ্যে সভাপতি বরাবরে সহস্তে লিখিত দরখাস্তসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, এন.আই.ডি- এর ফটোকপি এবং শিক্ষাগত ও পূর্ব অভিজ্ঞতার সনদপত্রসহ মাদরাসায় উপস্থিত থাকার অনুরোধ করা গেল।
যোগাযোগ: প্রিন্সিপাল: ০১৬৮৯-৪৬৬০১৬, শিক্ষাসচিব: ০১৭২৫-৯১৪০৮৩

0 Comments